Saturday, February 7, 2026

আমেরিকার পাওনা বুঝিয়ে দিতে তড়িঘড়ি চুক্তি সারছেন ইউনূস!

Share

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগেই বন্দর-সেন্টমার্টিন দ্বীপসহ আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একটি চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্কের ওপর বাণিজ্য চুক্তি হবে আগামী সোমবার। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে।

নির্ধারিত সময়েই তড়িঘড়ি করে ৯ ফেব্রুয়ারি এই চুক্তি হচ্ছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শুরু হবে অবশ্য আগের দিন ৮ ফেব্রুয়ারি। তবে দুই দিনব্যাপী এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকছেন না বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপস্থিত থাকছেন না বাণিজ্যসচিব মাহবুবুর রহমানও।

সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের আগে উড়োজাহাজ নির্মাতা কম্পানি বোয়িংয়ের সঙ্গে ৩৭ হাজার কোটি টাকার (৩৭০ কোটি মার্কিন ডলার) এক বিশাল চুক্তি সই করার তোড়জোড় চলছে। ১৪টি উড়োজাহাজ কেনার এই দীর্ঘমেয়াদি চুক্তির শেষ মুহূর্তে মোট মূল্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত ছাড় আদায়ের জন্য বোয়িংয়ের সিয়াটল সদার দপ্তরে একটি জরুরি চিঠি পাঠিয়েছে বিমান। সবকিছু ঠিক থাকলে নির্বাচনের আগেই হতে পারে চুক্তি।

অভিযোগ রয়েছে, আমেরিকার কাছে দেশবিক্রির চুক্তি করে অবৈধভাবে ক্ষমতায় বসেছিলেন ইউনূস। যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে “ কোয়াড পোর্টস ফর ফিউচার” কর্মসূচির আওতায় বাংলাদেশে একটি বন্দর ব্যবহারের পরিকল্পনা করছে। এ উদ্যোগ মূলত এ অঞ্চলে চীনের প্রভাবকে কমাতে করা হচ্ছে।

কূটনৈতিক সূত্র বলছে, এরই মধ্যে ঢাকায় সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরেছে মার্কিন প্রতিনিধি দল। কোন বড় অবকাঠামো নির্মাণের আগে সেখানে একটি বিশদ সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি করবে দেশটি।

এদিকে আমেরিকাভিত্তিক সংবাদমাধ্যম ঠিকানার প্রতিবেদনে বলা হয়, ভূ-রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে বাংলাদেশের অবস্থানগত গুরুত্ব দ্রুত বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন এশিয়া-আফ্রিকায় প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় নেমেছে। চীনের নৌসামরিক শক্তি বৃদ্ধিতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে।

বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র নতুন করে নৌঘাঁটি করার প্রস্তাব দিয়েছে। তারা ৯৯ বছরের জন্য দ্বীপের প্রায় এক-তৃতীয়াংশ লিজ নিতে চায়। যদিও বাংলাদেশ সরকার মার্কিন পরিকল্পনার বিপক্ষে নয়, তবে চীন বা ভারতের বিরোধিতার ঝুঁকিও নিতে চাইছে না।

প্রথম ধাপে দ্বীপের একটি অংশ বিদেশিদের জন্য প্রমোদকেন্দ্র হিসেবে লিজ দেওয়া হতে পারে। পরবর্তী সময়ে এটি মার্কিন সামরিক ঘাঁটিতে রূপ নেবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা জানান, সেন্টমার্টিন বিভক্ত হবে চার এলাকায়, রেস্ট্রিক্টেড জোনে প্রবেশ করতে পারবে না কেউ’

সূত্র বলছে, মিয়ানমারে চীন-সমর্থিত গভীর সমুদ্রবন্দর প্রকল্পের পর থেকেই যুক্তরাষ্ট্র দক্ষিণ-পূর্ব এশিয়ায় কৌশলগত অবস্থান নিতে সক্রিয় হয়েছে। রোহিঙ্গা সংকট, মানবিক করিডোর, এবং চট্টগ্রাম বন্দর—সব মিলে এই অঞ্চলটি চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশে একটি “খ্রিস্টান রাজ্য” গঠনের ষড়যন্ত্রের আশঙ্কাও প্রকাশ করেছেন অনেকে, যা পূর্ব তিমুরের ঘটনার সাথে তুলনা করা হচ্ছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সতর্ক করে বলেছিলেন, বাংলাদেশ ও মিয়ানমারের কিছু অংশ নিয়ে এমন একটি রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে এবং এ সংক্রান্ত প্রস্তাবনা বাংলাদেশে একটি এয়ার বেজ স্থাপনের মাধ্যমেও এসেছে।

একাধিক সূত্র ও বিশ্লেষকের মতে, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে এই ষড়যন্ত্রে “প্রক্সি নেতা” হিসেবে ব্যবহার করছে মার্কিন প্রশাসন। তাদের দাবি, তাঁকে জাতিসংঘ মহাসচিব করার প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমা স্বার্থ রক্ষায় ব্যবহৃত হচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসেবে মিয়ানমারের বিদ্রোহীদের সহায়তা, চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে বাধা এবং বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির মতো উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই মুহূর্তে একটি গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন না হলে দেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। ভূ-রাজনৈতিক প্রতিযোগিতায় বাংলাদেশ যেন অন্য কোনো শক্তির হাতিয়ার হয়ে না পড়ে—সেই বিষয়ে সরকারের পাশাপাশি জনগণকেও সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে।

আরো পড়ুন

সদ্য প্রকাশিত