Share
রাতবেলার বিস্ফোরণের উত্তাপ ছড়িয়ে পড়ে শহরের প্রতিটি গলিতে আশপাশের লোকজন ভীত ও ব্যাকুল। ঘটনা তদন্তে প্রাথমিক ডাটা থেকে উঠে আসে একটি নাম পিনাকী ভট্টাচার্য যিনি ফ্রান্সে বসবাসরত একজন প্রভাবশালী ইউটিউবার, যার বক্তব্য অনলাইনে কিছু জঙ্গী গ্রুপকে প্রভাবিত করেছিল বলে সন্দেহ করা হচ্ছে।
নিরাপত্তা সূত্র জানায়, গ্রেফতারকৃতদের জব্দ করা ফোন, মেসেজ আর আর্থিক ট্রান্সঅ্যাকশনে পিনাকীর তথ্য মিলেছে—তবে এটা এখনও প্রাথমিক তথ্য; ফরেনসিক যাচাই চলছে। অনলাইন‑কণ্ঠ কতটা বাস্তবে ধাক্কা দিয়ে দিতে পারে, তা এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে।
ভারতের নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের পাশে গাড়িতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় নড়েচড়ে বসেছে নরেন্দ্র মোদির সরকার। বাংলাদেশসহ তিন দেশের সীমান্ত এবং দেশটির গুরুত্বপূর্ণ রাজ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঘটনাটির পেছনে আন্তর্জাতিক সন্ত্রাসী চক্র রয়েছে বলে মনে করছে দিল্লি। বিস্ফোরণটি ‘সন্ত্রাসী হামলা’ ধরেই তদন্ত এগিয়ে নিচ্ছে নিরাপত্তা বাহিনী। হামলায় এখন পর্যন্ত ১৩ জন নিহত হওয়ার কথা জানা গেছে। আহত অন্তত ৩০ জন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভয়াবহ বিস্ফোরণের পেছনে যারা ষড়যন্ত্র করেছে, তাদের কেউই রেহাই পাবে না। এ ঘটনায় গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সূত্র জানায় এই ঘটনার জেরে তিনজন বাংলাদেশী গ্রেফতার করেছে যাদের একজনের সাথে প্রবাসী ইউটিউবার পিনাকী ভট্টাচার্যের ঘনিষ্ট যোগাযোগের তথ্য পেয়েছে।
আরো পড়ুন

