রাজাকারদের পক্ষ নেওয়া বিএনপির রক্তে মিশে আছে!

Share

মুক্তিযুদ্ধবিরোধীদের প্রশ্রয় দেওয়া, শহীদের রক্তকে উপহাস করা, আর পাকিস্তানের প্রেতাত্মাদের পুনরুজ্জীবিত করা—এটাই বিএনপির আসল রাজনীতি! আজ আবার মির্জা ফখরুল প্রমাণ করলেন, বিএনপি মানে রাজাকারদের রাজনৈতিক আশ্রয়কেন্দ্র! নিজামী, মীর কাসেম আলী, সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো যুদ্ধাপরাধীদের ‘নির্দোষ’ বলে সাজানো নাটক করে তিনি বাংলাদেশের শহীদ আত্মাদের প্রতি চরম বিশ্বাসঘাতকতা করেছেন।

বিএনপির জন্মই হয়েছে পাকিস্তানের দোসরদের কোলে—জিয়াউর রহমান রাজাকারদের নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছিলেন, পতাকা তুলে দিয়েছিলেন খুনি ও ধর্ষকদের গাড়িতে! আজ সেই বিশ্বাসঘাতকতার উত্তরাধিকার বহন করছে মির্জা ফখরুলের দল।

এরা গণতন্ত্র চায় না—এরা চায় রাজাকারতন্ত্র! যে দলের কাছে শহীদের রক্তের দাম নেই, সে দল বাংলাদেশ নাম উচ্চারণের নৈতিক অধিকার হারিয়েছে। এই বক্তব্য শুধু মুক্তিযুদ্ধের অবমাননা নয়— এটি বাঙালি জাতির আত্মাকে অপমান করার ঘৃণ্য প্রচেষ্টা! বিএনপি আজ আবারও প্রমাণ করল— তারা বাংলাদেশের নয়, তারা পাকিস্তানের রাজনৈতিক রিলিফ শাখা!

আরো পড়ুন

সদ্য প্রকাশিত