Share
পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে অভিবাসনবিরোধী অবস্থান নিয়েছেন প্রার্থী আন্দ্রে ভেঞ্চুরা। তার অন্যতম ইশতেহার হলো This is not Bangladesh। এই অবস্থানের ফলে সেই দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের পরিস্থিতি ভীষণ কঠিন হয়ে যাবে, সেটা বলাই বাহুল্য।
প্রশ্ন হচ্ছে, এই দায় কার? এক বছরের মধ্যে বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি এতো নীচে নেমে যাওয়ার পেছনে কার ভুমিকা বেশি? উত্তর হলো ড. ইউনুস। শান্তিতে নোবেলজয়ী এই ব্যবসায়ী দেশের অবস্থা এতটাই নাজুক করে ফেলেছেন যে এখন আমরা খারাপের মানদণ্ড হয়ে গিয়েছি।
ইউনুসের উপদেষ্টা-সমর্থকেরা দাবি করেন শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করেছেন। কিন্তু ২০০৯ থেকে ২৪ সাল পর্যন্ত বিদেশে কোথাও বাংলাদেশের এমন চিত্রায়ণ দেখতে পেয়েছিল কেউ? না, বরং আমরা ছিলাম উন্নয়নের রোল মডেল। আজ সেখান থেকে নেমে এসেছি ব্যর্থতার রোল মডেলে। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার দায় ইউনুসের, এনসিপির, বিএনপির, জামায়াতের।
আর এর খেসারত দিতে হচ্ছে দেশের সাধারণ জনগনের, দেশের অর্থনীতির মেরুদণ্ড আমাদের প্রবাসী ভাইদের। দেশ বাঁচাতে ইউনুসের পতন ঘটাতেই হবে, আর কোন সমাধান নাই।
আরো পড়ুন

