ইউনুসের শাসনে আইনশৃংখলার বেহাল দশা, সিলেটে সন্ধ্যার পরই ব্যবসা গুটিয়ে ফেলার নির্দেশ

Share

অবৈধ ইউনুস সরকারের আমলে দেশে যেন মাৎস্যন্যায় চলছে। সন্ধ্যা নামলেই রাস্তায় নিরাপত্তার সংকট বেড়েছে, উৎপাত বেড়েছে ১৫ বছর বোতলবন্দি শয়তানদের। এরই প্রমাণ মিলছে সিলেটে। রাত ১০টার আগেই ব্যবসা গুটিয়ে বাড়ি চলে যাওয়ার নির্দেশ জারি করেছে সিলেট পুলিশ।

কারণ, সন্ধ্যার পর থেকে সিলেটের মূল শহরেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা পুলিশের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে। সন্ধ্যা পার হলেই ক্ষমতাসীন সরকারের পক্ষের সন্ত্রাসীরা জনমনে আতংকের সৃষ্টি করে। কিন্তু পুলিশ এর কোন প্রতিকার করতে পারছে না। আর তাই তারা সমাধান বের করেছে সাধারণ মানুষই যেন রাস্তায় না থাকে, তারা যাতে তাড়াতাড়ি ঘরে ঢুকে খিল মেরে বসে থাকে। এই পদক্ষেপ নিশ্চিত করতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন রাত ৯টা ৩০ মিনিটের মধ্যেই দোকানপাট বন্ধ করে ফেলেন।

সিলেটের বাসিন্দারা বলছেন দেশে আইনশৃঙ্খলা বলে কিছু আছে বলেও তাদের মনে হয় না। পুলিশকে কেউ ভয় পায় না, অপরাধীরাও আইনের তোয়াক্কা করছে না বলে মনে করেন সিলেটবাসী। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা।

তাঁরা বলছেন, পুলিশ তাদের নিরাপত্তা নিশ্চিত করার বদলে নিজেদের দায়িত্ব পালন না করার জন্যেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। ৯.৩০ এর পর দোকান খোলা রাখলে শাস্তি পেতে হবে দোকানীদের, এমন হুমকির পরিপ্রেক্ষিতে একজন ব্যবসায়ী বলেন, অপরাধীদের ধরার বদলে নিরীহ মানুষদের ওপরই কঠোর হচ্ছে প্রশাসন। প্রশাসনের এমন পদক্ষেপ সন্ত্রাসীদের আরো সাহসী করবে বলেই মনে করছেন তারা।

২০২৪ সালের আগস্ট মাসে জঙ্গি হামলা করে নির্বাচিত সরকার উৎখাত করে দেশের মসনদে বসে আছে এক জঙ্গি সরকার। বিকল্প, পরিবর্তন, বিপ্লবের কথা বলে তারা দেশে এমন এক পরিস্থিতি সৃষ্টি করেছে যা থেকে মুক্তি পেতে সাধারণ মানুষকেই রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। কারণ দেশের বৃহত্তম ও সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে যেমন সুষ্ঠু নির্বাচন সম্ভব না, তেমনি সেই নির্বাচনে বিজয়ী সরকারের দ্বারা নিরাপদ ও উন্নত বাংলাদেশ নির্মানও সম্ভব না।

আরো পড়ুন

সদ্য প্রকাশিত