Share
সীতাকুণ্ডের চন্দ্রনাথধাম—চট্টগ্রামসহ দেশের হিন্দু সম্প্রদায়ের অন্যতম পবিত্র মহাতীর্থ। সেই তীর্থভূমির ঠিক সন্নিকটে জামায়াত নেতার গরু জবাই ও রাজনৈতিক বনভোজনের আয়োজন করে সাম্প্রদায়িকতার উসকানি দিচ্ছে ।
গত শনিবার চন্দ্রনাথধাম মহাতীর্থের পাদদেশে তীর্থভূমির অধীন ২ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের এমপি প্রার্থী আনোয়ার ছিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মো. আবু তাহেরসহ জামায়াতের বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী।
স্থানীয় কয়েকশ’ হিন্দু ভোটারকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও, তারা সেখানে গিয়ে তীর্থভূমির নিকটে এমন কর্মকাণ্ড দেখে মানসিকভাবে আহত ও অপমানিত বোধ করে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় প্রকাশ্যে প্রতিবাদ জানাতে ভয় পাচ্ছেন বলেও জানিয়েছেন অনেকে।
চন্দ্রনাথধাম কোনো সাধারণ স্থান নয়— হিন্দু সম্প্রদায়ের কাছে এটি ধর্মীয় বিশ্বাস, ইতিহাস ও আবেগের কেন্দ্র। এখানে ইচ্ছাকৃতভাবে এমন আয়োজন করা হলে তা সামাজিক সম্প্রীতি নয়, বরং সাম্প্রদায়িক উসকানি হিসেবেই বিবেচিত হয়।
৫ আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে দেশে সংখ্যালঘুদের ওপর হামলা, হত্যা, মন্দির ভাঙচুর যেভাবে নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে—এই ঘটনা তারই ধারাবাহিকতা। অবৈধ জামাতি ইউনুস সরকারের নীরবতা ও প্রত্যক্ষ-পরোক্ষ প্রশ্রয়েই এমন উসকানিমূলক কর্মকাণ্ড সাহস পাচ্ছে জামায়ত সহ উগ্রপন্থীরা।
আরো পড়ুন

