দেড় কোটি টাকা মেরে পুলিশের মঞ্চে? বিএনপির শাসনামলে সব সম্ভব!

Share

রূপনগর থানা বিএনপির নেতা আলী আহম্মেদ রাজুর বিরুদ্ধে বগুড়ার আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে ছয় মাস আগে। দেড় কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ। পুলিশ বলছে তাকে “খুঁজে পাচ্ছে না।” অথচ গত ২৮ এপ্রিল পুলিশেরই আয়োজন করা ওপেন হাউস ডে-র মঞ্চে বসে আছেন তিনি, পাশে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা আর প্রতিমন্ত্রী।

এটা ২০২৬ সাল। বিএনপি-জামাত ক্ষমতায়। আর দৃশ্যটা হুবহু ২০০১-০৬-এর কার্বন কপি।

বগুড়ার আদালতে লোকটার মোট আটটা মামলা, একটায় সাজাও হয়েছে। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হতে বলা হয়েছিল, আসেননি। ভুক্তভোগী পুলিশ সদর দপ্তরে লিখিত অভিযোগ করেছেন মার্চ মাসে, কাজ হয়নি। উল্টো এখন আসামি তাকে হুমকি দিচ্ছে।

তুরাগ থানার ওসি বলছেন, “এমন কোনো ঘটনা আমার জানা নেই।” এই একটা বাক্যেই বোঝা যায় কাহিনি কোথায়।

সময় বদলায়, বিএনপি-জামাতের লুটপাটের ধরন বদলায় না।

আরো পড়ুন

সদ্য প্রকাশিত