একই দিনে ফ্রান্স ও ইজরায়েল, দুই দেশের স্যাংশান খেলো বাংলাদেশ!

Share

বিএনপি-জামাত জুটি ক্ষমতা দখলের পর এমনই সুনাম কামিয়েছে আন্তর্জাতিক মহলে যে নিষেধাজ্ঞার ওপর নিষেধাজ্ঞা আসছেই, আসছেই।

ফরাসি সংবাদমাধ্যম মিডিয়া পার্টের বরাতে জানা গেছে, ইসরাইলের পরিবহন মন্ত্রণালয় ৮ অক্টোবর নিরাপত্তা নির্দেশনা জারি করেছে। ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই, এমন ৩১ মুসলিম উগ্রবাদী দেশের পাইলট ও কেবিন ক্রুদের ওপর বিধিনিষেধ আসছে। সেই তালিকায় বাংলাদেশের নাম আছে সবার ওপরের সারিতে।

ফ্রান্সের এয়ার ফ্রান্স তো আরও এক ধাপ এগিয়ে। দ্বৈত নাগরিকত্ব থাকলে তা জানাতে হবে, নইলে শাস্তি। ইসরাইলের একটি বিমান সংস্থা ইতিমধ্যে প্রায় আড়াই হাজার পাইলট ও ক্রুর অতীত যাচাই শুরু করেছে। ফ্রান্স সরকার বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে বলেও রিপোর্টে উঠে এসেছে।

একটা সরকারের প্রথম কাজ নাগরিকের পরিচয়কে সম্মানের জায়গায় রাখা। সেই জায়গায় একটা দেশের পাসপোর্ট নিয়ে এয়ারলাইনগুলো যদি আলাদা করে সন্দেহের হিসাব কষে, তাহলে এই কূটনৈতিক ব্যর্থতার হিসাব কে দেবে? ক্ষমতায় এসে বিদেশে নিজেদের ভাবমূর্তি যারা একটুও গুছিয়ে তুলতে পারেনি, তাদের ঘাড়েই কি দায় পড়ে না? ফ্রান্সের মতো ইউরোপের প্রভাবশালী দেশের কালো তালিকায় ঢোকা তো আর যে সে কথা নয়।

বাংলাদেশীদের জন্য বাইরের দুনিয়ার দরজা কি তাহলে সত্যিই চিরতরে বন্ধ হওয়ার পথে?

আরো পড়ুন

সদ্য প্রকাশিত