বাবা যুবলীগের কর্মী হওয়ায় শিশুর কবর ভেঙ্গে দিল যুবদলের কর্মীরা

Share

ঢাকা মহানগর উত্তর যুবলীগের কর্মী ফারুক আহমেদের মেয়ে ফাতেমা, জন্মের পর থেকে নানান শারিরীক জটিলতায় ভুগছিল। ক্যানোলা- স্যালাইনে ছোট্ট শরীর ঝাঁঝরা করে, নিজের ঘরে যাওয়ার আগে আইসিইউ, সিসিইউতে থেকে ৪২ দিন বয়সে মারা যায়।

এইটুকু ফুটফুটে শিশুকে হারিয়ে হতবিহ্বল ছিল পরিবারের লোকজন। বাড়ির পাশেই দাফন করা হয় ছোট্ট ফাতেমাকে। মৃত্যুর ৫৬তম দিনে ফারুক আহমেদ মেয়ের কবর সংস্কার করেন।

আর সেই কবর ভেঙ্গে দিয়েছে লন্ডনে পলাতক খুনি আসামির দল বিএনপির সিনিয়র চাঁদাবাজ সংগঠন যুবদলের স্থানীয় সন্ত্রাসীরা। বাধা দিতে গেলে ফাতেমার পরিবারের লোকজন তাদের হাতে হেনস্তার শিকার হয়।

ফারুক আহমেদ ফেসবুকে বলেছেন, “এই পৈশাচিক কর্মকাণ্ডের বিচার শুধু আরশে আজিমের মালিকের নিকট”। আর আমরা বিচার চেয়ে গেলাম দেশের মানুষের কাছে। আপনারাই সিদ্ধান্ত নেন এমন একটি দলকে ক্ষমতায় বসাতে সাজানো নির্বাচনে ভোট দিবেন কি না।

আরো পড়ুন

সদ্য প্রকাশিত