Share
বিশ্বব্যাংকের অর্থায়নে ২২ কোটি ৮৬ লাখ টাকার প্রকল্পে ধোলাইখাল জলাধারে যে টয়লেট বানানো হয়েছিল, সেটা এখন মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের “প্রধান কার্যালয়।” ব্যানার ঝুলছে, নেতারা বসছেন, আর ঠিকাদার লিখিত অভিযোগ দিয়েও কোনো সাড়া পাচ্ছেন না।
সূত্রাপুর থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের সাফাই হলো “বসার জায়গা ছিল না।” অর্থাৎ জায়গা না পেলে পাবলিক টয়লেট দখলই এখন স্বাভাবিক সমাধান। ২০০১-০৬ সালে বিএনপির আমলে এই দলের কর্মীদের দখলবাজি নিয়ে দেশে গল্পের অভাব নেই। ২০২৬ সালে এসে সেই ঐতিহ্য তারা একটুও ম্লান হতে দেননি।
প্রকল্প পরিচালক কথা বলতে নারাজ, ডিএসসিসি চুপ। জনগণের টাকায় বানানো স্থাপনা বিএনপির ব্যক্তিগত আড্ডাখানায় পরিণত হয় এটা বাংলাদেশের পুরনো গল্প। বিএনপি শুধু মুখে না, কাজেও নিজেদের অতীতের সাথে পুরোপুরি সংগতি রেখে চলেছে।
আরো পড়ুন

