Share
সাম্প্রতিক অর্থনৈতিক ধারার প্রেক্ষিতে বাংলাদেশে বর্তমানে ১০ কোটিরও বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। যদি মোট উৎপাদন আরও ১০ শতাংশ হ্রাস পায়, তবে এই সংখ্যা বেড়ে প্রায় ১২ কোটিতে গিয়ে ঠেকতে পারে।
পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (PPRC)-এর তথ্য অনুযায়ী, ২০১০ সালে অতি দারিদ্র্যের হার ছিল ১২.২%, জননেত্রী শেখ হাসিনার সুপরিকল্পিত পদেক্ষেপের কারনে ২০২৩ সালে কমে প্রায় ৫%-এ নেমে এসেছিল। তবে ইউনুস-জামায়াত সরকারের বদান্যতায় ২০২৫ সাল নাগাদ এটি আবার বেড়ে ৯.৩৫% এ দাঁড়িয়েছে। অর্থাৎ দশ বছরের শ্রম অবৈধ ইউনুস সরকার ১৮ মাসে ধ্বংস করে দিয়ে গেছে। শান্তিতে নোবেলজয়ী সুদব্যবসায়ীর কারণে বর্তমানে দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশই দারিদ্র্যের চরম ঝুঁকিতে রয়েছে।
বিশ্বব্যাংকের (২০২৫) হিসাব মতে, ইউনুসের আমনে ২০২৫ সালের সেপ্টেম্বর নাগাদ প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ ইতিমধ্যে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছিল—যা দারিদ্র্য বিমোচনে অর্জিত সাফল্যের একটি বড় বিপর্যয়।
কৃষি খাত:
- শ্রমশক্তির প্রায় ৪০% এই খাতে নিয়োজিত থাকলেও ইউনুসের আমলে জিডিপিতে এর অবদান মাত্র ১১%-এ নেমে এসেছে।
- বিবিএস (BBS)-এর তথ্যমতে, কৃষি প্রবৃদ্ধি জননেত্রী শেখ হাসিনার সময়ে ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৩.২১%। ইউনুস-জামায়াত সরকারের আমলে ২০২৪-২৫ সালে ১.৭৯%-এ নেমে এসেছে।
- অবৈধ ইউনুস কৃষি খাতে ভর্তুকি ৩২% কমিয়ে রেখে গিয়েছে।
- সার ও সেচসহ কৃষি উপকরণের সংকট এবং বাজারজাতকরণে অদক্ষতার কারণে কৃষকদের মুনাফা কমে গেছে।
শিল্প খাত:
- শিল্প প্রবৃদ্ধি জননেত্রী শেখ হাসিনা আমলে ২০২১-২২ সালে ছিল ৯.৮৬%। ইউনুস-জামায়াতের আমলে ২০২৪ সালের শেষে ৬.৬৬%-এ দাঁড়িয়েছে।
- তৈরি পোশাক (RMG) খাতের প্রবৃদ্ধি ২০২৪ সালের ৭.২৩% থেকে কমে ২০২৫ সালে মাত্র ০.৮৯%-এ নেমেছে, কারণ ইউনুসের অদক্ষ নেতৃত্ব ও উদ্দেশ্যমূলক পরিকল্পনা ।
- ইউনুস-জামায়াতের আমলে উৎপাদন হ্রাসের চিত্র
- তৈরি পোশাক উৎপাদন কমেছে (BKMEA): ২০–৩০%
- ইস্পাত শিল্পে উৎপাদন কমেছে: ২৫–৩০%
- সিরামিক শিল্পে উৎপাদন কমেছে: ৫০% পর্যন্ত
- টেক্সটাইল মিলে উৎপাদন কমেছে: ৩০–৪০%
জ্বালানি খাত:
- ইউনুসের আমলে শিল্প উৎপাদনে দেশে উত্তোলিত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ৮০% থেকে কমে ৪০%-এ নেমেছে, যার ফলে আমদানির ওপর নির্ভরতা বেড়ে হয়েছে ৫৬%।
- ইউনুস-জামায়াত জোট ২০২৫ সালে গ্যাসের দাম ৩৩% বাড়িয়েছে।
- বিএনপি’র কল্যাণে শিল্পাঞ্চলে গড়ে প্রতি ১০ ঘণ্টার শিফটে প্রায় ২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে।
- উৎপাদন ক্ষমতা ২৫,০০০ মেগাওয়াটের বেশি অব্যবহৃত থাকা সত্ত্বেও বার্ষিক ক্যাপাসিটি পেমেন্টের পরিমাণ ১৭,১৯৩ কোটি টাকায় পৌঁছেছে।
প্রবৃদ্ধি ও ঝুঁকির পূর্বাভাস
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি জননেত্রী শেখ হাসিনার আমলে গড়ে ৬.৫% থাকলেও ইউনুস-জামায়াত জোটের আমলে তা কমে প্রায় ৩.৫%-এ দাঁড়িয়েছে। ধারণা করা হচ্ছে, বিএনপি আমলে এটি আরও কমে ২.৫–২.৮% হতে পারে। এর ফলে প্রতি বছর প্রায় ৩% সুযোগ ব্যয় (Opportunity Loss) হচ্ছে, যা দীর্ঘমেয়াদে বড় ক্ষতি বয়ে আনবে। বিএনপি সরকারের আমলে এই মদা অব্যাহত থাকলে কর্মসংস্থান, আয় এবং ভোগ ব্যয়ের ওপর মারাত্মক প্রভাব পড়বে।
ইউনুস-জামায়াতের দেশবিরোধী চক্রান্তের ফলে বাংলাদেশের কৃষি, শিল্প ও জ্বালানি খাতে একটি দৃশ্যমান অবনতির মধ্য দিয়ে যাচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে দারিদ্র্যের হারের ওপর। বর্তমান বিএনপি সরকারের আমলে জ্বালানি সংকটের ফলে উৎপাদন ব্যবস্থা আরো অস্থিতিশীল হবে এবং উৎপাদন খরচ আরো বৃদ্ধি পাবে। ফলে দারিদ্র্যের ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা আগামীতে আরো বাড়বে।
আরো পড়ুন

