Share
সম্প্রতি বিভিন্ন ছবিতে দেশের প্রধানমন্ত্রী Tarique Rahman–এর হাতে একটি বিশেষ ধরনের স্মার্টফোন দেখা গেছে, যার নাম Sirin Labs FINNEY। প্রযুক্তি বিশ্বে এই ডিভাইসটিকে বলা হয় বিশ্বের প্রথম “crypto-native smartphone”। এটি তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান Sirin Labs, যার প্রতিষ্ঠাতা ও মূল প্রযুক্তি টিমের সঙ্গে ইসরায়েলি টেক ইন্ডাস্ট্রির সংযোগ নিয়ে আন্তর্জাতিক প্রযুক্তি গণমাধ্যমেও আলোচনা হয়েছে।
এই ফোনটি সাধারণ স্মার্টফোনের মতো নয়। এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে ক্রিপ্টোকারেন্সি নিরাপত্তা ও ব্লকচেইন ব্যবহারের জন্য। এতে রয়েছে built-in hardware cold wallet, যেখানে Bitcoin বা Ethereum-এর মতো ক্রিপ্টোকারেন্সি সরাসরি অফলাইনে সংরক্ষণ করা যায়। Private key সম্পূর্ণভাবে ডিভাইসের ভিতরে অফলাইনে থাকে, ফলে হ্যাক হওয়ার ঝুঁকি কম। অর্থাৎ এটি মূলত সেই ব্যবহারকারীদের জন্য তৈরি, যারা ক্রিপ্টো ট্রেডিং, ব্লকচেইন প্রযুক্তি বা উচ্চমাত্রার ব্যক্তিগত ডিজিটাল গোপনীয়তা চান।
সাধারণত রাষ্ট্রপ্রধানেরা সরকারি নিরাপত্তা ব্যবস্থার অনুমোদিত ডিভাইস ব্যবহার করেন। উদাহরণ হিসেবে বিশ্বে অনেক রাষ্ট্রনেতা ব্যবহার করেন বিশেষ সিকিউরড ডিভাইস যেমন Sectéra Edge বা Teorem Secure Smartphone। এমনকি সাধারণ ব্যবহারকারীদের জন্যও নিরাপত্তার দিক থেকে অনেক বিশেষজ্ঞ এখনো iPhone বা Librem 5-কে বেশি নির্ভরযোগ্য বলে মনে করেন।
একজন রাষ্ট্রপ্রধান কেন এমন একটি ফোন ব্যবহার করছেন যার প্রধান বৈশিষ্ট্যই ক্রিপ্টোকারেন্সি নিরাপত্তা ও ব্যক্তিগত ডিজিটাল প্রাইভেসি?
আরো পড়ুন

