Share
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল সংসদে দাঁড়িয়ে জাতিকে জানিয়ে দিলেন, ডেঙ্গু ঠেকাতে লুঙ্গি লম্বা করে পরুন। ওষুধ ছিটানো, ড্রেন পরিষ্কার রাখা, লার্ভা নিধন, এসব তো আগে থেকেই আছে বলে দাবি করা হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো ডেঙ্গু রোগী কমছে না, মন্ত্রীর ফাঁপড়বাজির লিস্টই শুধু বড় হচ্ছে।
আরও মজার কথা বললেন উনি, মশা নাকি “ভেরি স্মল ইনসেক্ট”, তাই বাসায় ঢুকতে না দিলে নাকি মশা মারার লোকই কাজ করতে পারে না। দোষ মহিলাদের, দোষ জনগণের, দোষ সবার, শুধু নিজেদের ব্যর্থতার হিসাব নেই।
গত দুই দশক বিএনপি ক্ষমতার বাইরে ছিল বলে বলা হতো, ক্ষমতায় এলে সব বদলে দেবে। মাস কয়েকের মাথায় দেখা গেল বদলটা হলো ডেঙ্গু প্রতিরোধে লুঙ্গির ঝুল বাড়ানোর উপদেশে। মশা মারার কীটনাশক কোথায়, জবাবদিহিতা কোথায়, সেই প্রশ্নের উত্তর নেই।
আরো পড়ুন

